আখাউড়া স্থলবন্দরের প্রবীণ ব্যবসায়ী ও সাবেক সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমানের মৃত্যুতে আজ যাবতীয় আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। একই সঙ্গে আগামীকাল ও শনিবার সরকারি ছুটির কারণে বন্দরের স্বাভাবিক কার্যক্রম বন্ধ থাকবে।
এর আগে বড়দিন ও স্থানীয় নির্বাচন উপলক্ষে দুদিন বন্ধ থাকার পর সোমবার ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রফতানিসহ সব ধরনের কার্যক্রম শুরু হয়।
আখাউড়া স্থলবন্দরের আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জানান, ব্যবসায়ী মো. হাবিবুর রহমানের মৃত্যুতে ব্যবসায়ীদের শোক পালনে আগামীকাল (আজ) আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের পূর্বাঞ্চলের রাজ্যে সব ধরনের আমদানি-রফতানি বন্ধ থাকবে। তবে এ সময় আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশন দিয়ে বৈধ পাসপোর্টধারী যাত্রীদের আসা-যাওয়া অব্যাহত থাকবে বলেও জানান তিনি।










