রাজধানীর মাদানী এভিনিউতে ইউনাইটেড সিটিতে অবস্থিত ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটালে যোগ দিয়েছেন দেশের শীর্ষ গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট অধ্যাপক এ কিউ এম মোহসেন। হাসপাতালটির গ্যাস্ট্রোএন্টারোলজি ও লিভার ট্রান্সপ্লান্ট বিভাগের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।

অধ্যাপক মোহসেন গ্যাস্ট্রোএন্টারোলজি, লিভার ও অগ্ন্যাশয়ের রোগের চিকিৎসায় অভিজ্ঞ ও সুপরিচিত। তিনি এমবিবিএস, এফসিপিএস ও এফজিএইচ ডিগ্রিধারী। এর আগে, তিনি ইউনাইটেড হসপিটাল গুলশান, বারডেম জেনারেল হাসপাতাল ও ইব্রাহিম মেডিকেল কলেজে দায়িত্ব পালন করেছেন।

অধ্যাপক মোহসেন জানিয়েছেন, বেশিরভাগ লিভারের রোগ প্রাথমিক পর্যায়ে শনাক্ত হলে ওষুধ ও জীবনধারার পরিবর্তনের মাধ্যমে নিয়ন্ত্রণ করা সম্ভব। তবে জটিল পর্যায়ে বিশেষায়িত চিকিৎসা, বিশেষ করে লিভার প্রতিস্থাপন জরুরি হয়ে পড়ে। ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটালে বিদেশী উন্নত প্রযুক্তির সব সুবিধা থাকায় রোগীদের আর বিদেশে যেতে হবে না।

হাসপাতালের কর্তৃপক্ষ জানিয়েছে, অধ্যাপক মোহসেন প্রতি সপ্তাহে শনিবার থেকে বুধবার পর্যন্ত নিয়মিত রোগী দেখবেন।

—বিজ্ঞপ্তি