চীনের বাণিজ্যিক কেন্দ্র সাংহাইয়ে প্রথম সারির ভবনগুলোয় খালি অফিস স্পেস ক্রমেই বাড়ছে। বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) এখানে খালি অফিসের স্পেসের হার ২২ দশমিক ৯ শতাংশে পৌঁছেছে, যা এক বছর আগের একই প্রান্তিকের তুলনায় ২ দশমিক ৮ শতাংশীয় পয়েন্ট বেশি। দুই দশকের মধ্যে এটি একটি রেকর্ড। সাধারণত ২০ শতাংশের বেশি অফিস স্পেস খালি থাকার অর্থ হলো চাহিদার তুলনায় সরবরাহ বেশি। প্রথম প্রান্তিকে সাংহাইয়ে ৮৫ হাজার ৮০০ বর্গমিটার অফিস স্পেস ভাড়া হয়, যা ২০২৩ সালের একই প্রান্তিকের তুলনায় ৩৭ দশমিক ৪৯ শতাংশ কম। খবর ও ছবি নিক্কেই এশিয়া