শিল্প মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন বাংলাদেশ স্টিল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং করপোরেশনের (বিএসইসি) ডমেস্টিক ও ইন্ডাস্ট্রিয়াল ক্যাবল উৎপাদনকারী প্রতিষ্ঠান ইস্টার্ন ক্যাবলস লিমিটেডের বার্ষিক ডিলার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ আগস্ট) অফিস প্রাঙ্গণে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিএসইসি চেয়ারম্যান মো. আনোয়ারুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসইসির পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মো. মঞ্জুরুল হাফিজ, ইসিএল পর্ষদ পরিচালক মো. শামসুর রহমান ও মো. মফিজুর রহমান এবং বিএসইসির বিপণন বিভাগীয় প্রধান মো. মনিরুজ্জামান খান। এছাড়া প্রগতি, ইসিএল ও জিইএমকোর ব্যবস্থাপনা পরিচালকসহ ইসিএলের শ্রমিক-কর্মচারী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্মেলনে চেয়ারম্যান মো. আনোয়ারুল আলম ডিলারদের ইসিএলের পণ্য বিপণনে সর্বাত্মক সহযোগিতা দেয়ার আহ্বান জানান।
—বিজ্ঞপ্তি










