ইস্টার্ন ইউনিভার্সিটি ও উজবেকিস্তানের সামারখান্দ স্টেট আর্কিটেকচার অ্যান্ড কনস্ট্রাকশন ইউনিভার্সিটির মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ইস্টার্ন ইউনিভার্সিটির ক্যাম্পাসে এ অনুষ্ঠান আয়োজিত হয়।

ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সমঝোতায় স্বাক্ষর করেন। সামারকান্দ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে স্বাক্ষর করেন রেক্টরের উপদেষ্টা মি. ফারহান কারা।

অনলাইনে এ অনুষ্ঠানে যুক্ত ছিলেন সামারকান্দ বিশ্ববিদ্যালয়ের রেক্টর প্রফেসর ড. চিগদেম কানবাই তুর্কইলমাজ ও একই বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. এমরাহ তুর্কইলমাজ। তিনি তুরস্ক থেকে এ আয়োজনে অংশ নেন।

সমঝোতা স্মারকের মাধ্যমে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে একাডেমিক সহযোগিতার নতুন সুযোগ তৈরি হলো। এর মধ্যে রয়েছে যৌথ তত্ত্বাবধানে স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রাম, শিক্ষক-শিক্ষার্থীদের বিনিময় কর্মসূচি, ইন্টার্নশিপ সুবিধা, যৌথ গবেষণা কার্যক্রম, সেমিনার ও কর্মশালা আয়োজন। এছাড়া মেধাবী শিক্ষার্থীদের জন্য বৃত্তি ও যৌথ সার্টিফিকেট কোর্স চালুর সুযোগও থাকছে।

ইস্টার্ন ইউনিভার্সিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই সমঝোতা স্মারক শিক্ষার্থী ও গ্র্যাজুয়েটদের জন্য আন্তর্জাতিক অঙ্গনে উচ্চশিক্ষা, গবেষণা ও কর্মসংস্থানের নতুন দ্বার উন্মোচন করবে।

অনুষ্ঠানে ইস্টার্ন ইউনিভার্সিটির কোষাধ্যক্ষ, রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যানসহ বিভিন্ন শাখার প্রধানরা উপস্থিত ছিলেন।

—বিজ্ঞপ্তি