জনপ্রিয় এয়ার কন্ডিশনার ব্র্যান্ড গ্রী ভোক্তাদের জন্য চালু করেছে বিশেষ অফার ‘গ্রী ফরচুন অফার’। মোবাইল ওয়েব অ্যাপস-ভিত্তিক এ অফারে অংশ নিয়ে গ্রাহকরা স্পিনিং হুইল ঘুরিয়ে নিশ্চিত উপহার জেতার সুযোগ পাবেন। এর মধ্যে রয়েছে নগদ ছাড় অথবা নানা ধরনের উপহার সামগ্রী।
সোমবার (৬ অক্টোবর) রাজধানীতে ইলেক্ট্রো মার্টের প্রধান কার্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে গ্রী ফরচুন অফারের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে জানানো হয়, গ্রাহকেরা গ্রী বা হাইকো ব্র্যান্ডের এসি কিনলে মোবাইল ফোনের মাধ্যমে অফারে অংশ নিতে পারবেন। অফারটি ইলেক্ট্রো মার্টের সব রিটেইল শোরুম ও পার্টনার শোরুমে পাওয়া যাবে।
অনুষ্ঠানে ইলেক্ট্রো মার্ট লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. নুরুল আফছার বলেন, ৪৬ বছর ধরে ইলেক্ট্রো মার্ট বিশ্বব্যাপী কাজ করছে। বাংলাদেশে গ্রী ব্র্যান্ড ২৭ বছর ধরে বাজারে আছে। তিনি জানান, এবার ভোক্তারা মোবাইল অ্যাপ ব্যবহার করে প্রায় ৫০ শতাংশ ছাড়ে পণ্য কিনতে পারবেন। নারায়ণগঞ্জে পরিবেশবান্ধব উপায়ে পণ্য উৎপাদন করা হচ্ছে। পরিবেশের কথা ভেবে কাগজ ব্যবহার না করে এবার মোবাইল অ্যাপের মাধ্যমে ভোক্তাদের জন্য এ নতুন অফার চালু করা হয়েছে। ফরচুন হুইল ঘুরিয়ে যে কেউই উপহার জিততে পারবেন। রমজানের আগেই ক্রেতাদের হাতে অফারের পণ্য পৌঁছে দেয়া হবে।
সংবাদ সম্মেলনে ইলেকট্রো মার্টের জেনারেল ম্যানেজার (বিক্রয় ও বিপণন) মাহমুদুন নবী চৌধুরী বলেন, নতুন এ অফারের মাধ্যমে গ্রাহকেরা পণ্য কিনে আকর্ষণীয় উপহার জিততে পারবেন। এ সময় তিনি অফারটি সবার কাছে পৌঁছে দেয়ার আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইলেক্ট্রো মার্ট গ্রুপের পরিচালক মোহাম্মদ সাজ্জাদ উন নেওয়াজ ও নুরুল আজিম সানি, এনএসএম (রিটেইল অপারেশন) মো. জুলহক হোসাইন ও অন্যান্য শীর্ষ কর্মকর্তারা।










