জেএমআই গ্রুপের এলপিজি খাতের প্রতিষ্ঠানগুলো তাদের এসএপি ইআরপি সফটওয়্যারের গো-লাইভ কার্যক্রম শুরু করেছে। এ উপলক্ষে গতকাল প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে জেএমআই গ্রুপের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আবদুর রাজ্জাক আনুষ্ঠানিকভাবে এসএপি গো-লাইভ কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন। অনুষ্ঠানে গ্রুপের চেয়ারম্যান জাবেদ ইকবাল পাঠান, প্রধান অর্থ কর্মকর্তা ও এসএপি ইআরপি সিস্টেম বাস্তবায়ন প্রকল্পের পরিচালক মো. জাহাঙ্গীর আলম, জেএমআই ইন্ডাস্ট্রিয়াল গ্যাস লিমিটেডের নির্বাহী পরিচালক মীর সাইফুল্লাহ আল-খালেদ, প্রকল্প ব্যবস্থাপক (পিডব্লিউসি) অঙ্কিত সিং এবং প্রকল্প ব্যবস্থাপক (জেএমআই এলপিজি) আবু আহমেদ সিরাজুর রহমানসহ জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি
জেএমআই এলপিজির এসএপি গো-লাইভ কার্যক্রম শুরু
জেএমআই গ্রুপের এলপিজি খাতের প্রতিষ্ঠানগুলো তাদের এসএপি ইআরপি সফটওয়্যারের গো-লাইভ কার্যক্রম শুরু করেছে। এ উপলক্ষে গতকাল প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।










