ডিজিটাল সেবায় প্রিমিয়ার ব্যাংক পিএলসি তাদের নতুনভাবে সাজানো ওয়েবসাইট উদ্বোধন করেছে। এটি গ্রাহকদের জন্য আরো সহজ, দ্রুত ও নিরাপদ ডিজিটাল সেবা নিশ্চিত করবে। বুধবার (৮ অক্টোবর) রাজধানীর বনানীতে ব্যাংকের প্রধান কার্যালয়ে এ উদ্বোধনী অনুষ্ঠান আয়োজিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. আরিফুর রহমান। এ ছাড়া ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আবু জাফরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বতন্ত্র পরিচালক ও এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান সৈয়দ ফরিদুল ইসলাম, স্বতন্ত্র পরিচালক ও রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান মো. সাজ্জাদ হোসেন, স্বতন্ত্র পরিচালক অধ্যাপক শেখ মোর্শেদ জাহান, স্বতন্ত্র পরিচালক ও প্রিমিয়ার ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান এম নুরুল আলম, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সিএফও সৈয়দ আবুল হাশেম এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক ও রিটেইল ব্যাংকিং বিভাগ প্রধান এস এম ওয়ালি উল মোরশেদসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ব্যাংকের নতুন ওয়েবসাইট উন্নত প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে। এটি ডাইনামিক, সুরক্ষিত ও তথ্যবহুল। নতুন সাইটটি ডিজিটাল ট্রান্সফরমেশন উদ্যোগের অংশ হিসেবে গ্রাহকদের জন্য একটি তথ্যকেন্দ্র হিসেবে কাজ করবে। এখানে ব্যাংকের সব ডিজিটাল সেবা একত্রিত ও সহজে ব্যবহারযোগ্য হবে।
ওয়েবসাইটের প্রধান বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে আধুনিক ডিজাইন ও ব্যবহার অভিজ্ঞতা, উন্নত ইউজার ইন্টারফেস, মোবাইল রেসপন্সিভনেস, সর্বোচ্চ নিরাপত্তা ও দ্রুত লেনদেন। এছাড়া গ্রাহকরা সহজেই অ্যাকাউন্ট তথ্য দেখতে পারবেন, ক্রেডিট কার্ড আবেদন করতে পারবেন, নতুন অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং প্রিমিয়ার ৩৬০ ডিজিটাল ইন্টিগ্রেশনের মাধ্যমে ট্যাক্স জমা দেয়াসহ অন্যান্য সেবাও পেতে পারবেন। উন্নত লোকেটর ফিচারের মাধ্যমে নিকটস্থ শাখা, এটিএম ও এজেন্ট ব্যাংকিং আউটলেট খুঁজে নেয়া সহজ হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে চেয়ারম্যান ড. আরিফুর রহমান বলেন, ‘ওয়েবসাইট আমাদের উদ্ভাবন ও গ্রাহকসেবার উৎকর্ষতা নিশ্চিত করার প্রতিফলন। আমরা গ্রাহকদের আরো কার্যকর, নিরাপদ ও আধুনিক ব্যাংকিং সমাধান দিতে প্রতিশ্রুতিবদ্ধ। নতুন ডিজাইন ও উন্নত নিরাপত্তার সমন্বয়ে প্রিমিয়ার ব্যাংকের ডিজিটাল ব্যাংকিং এখন আগের চেয়ে অনেক সহজ ও নিরাপদ।’
গ্রাহকরা নতুন ওয়েবসাইটে ভিজিট করে সব ডিজিটাল সেবা ও তথ্য সহজে গ্রহণ করতে পারবেন। বিস্তারিত তথ্যের জন্য প্রিমিয়ার ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়া যেতে পারে: https://thepremierbankplc.com/
—বিজ্ঞপ্তি










