সৌদি আরবের ফ্যাশন শিল্পে ২০২১ সালের তুলনায় ২০২৫ সাল নাগাদ ৪৮ শতাংশ সম্প্রসারণ আশা করা হচ্ছে। দেশটির ক্ষুদ্র ও মাঝারি শিল্পবিষয়ক কর্তৃপক্ষ সম্প্রতি জানিয়েছে, খাতটি ২০২২ সালের জিডিপির ১ দশমিক ৪ শতাংশ দখলে রেখেছিল। ওই বছর আন্তর্জাতিক ব্র্যান্ডসহ ফ্যাশন শিল্পের আকার ছিল ২ হাজার ৪৬০ কোটি ডলার, এর মধ্যে দেশীয় প্রতিষ্ঠানগুলোর অবদান ছিল ১ হাজার ২৫০ কোটি ডলার। এ সময় ফ্যাশন খাতে কর্মরত ২ লাখ ৩০ হাজার কর্মীর ৫২ শতাংশ ছিলেন নারী। ২০২৭ সালের মধ্যে দেশটিতে নারীদের পোশাকের বাজার ২০ ও পুরুষের ক্ষেত্রে সম্প্রসারণ হতে পারে ২৭ শতাংশ। খবর আরব নিউজ ও ছবি রয়টার্স