শেয়ার বিক্রি করার পরিকল্পনা করছে স্প্যানিশ অবকাঠামো কোম্পানি ফেরোভিয়াল। প্রতিষ্ঠানটির তিনটি আঞ্চলিক ব্রিটিশ বিমানবন্দর অ্যাবারডিন, গ্লাসগো ও সাউদাম্পটনের (এজিএস) অংশীদারত্ব বিক্রি করা হবে বলে টেলিগ্রাফের একটি প্রতিবেদনে বলা হয়েছে। বিক্রি প্রক্রিয়াটি তত্ত্বাবধান করবে ক্রেডিট এগ্রিকোল ও সলোমন পার্টনার্স। দ্রুতই বিক্রি কার্যক্রম শুরু হবে বলে জানায় প্রতিষ্ঠানটি। ২০২২ সালে এজিএসের বার্ষিক আয়ের পরিমাণ ছিল ১৬ কোটি ৬০ লাখ পাউন্ড, যা ২০২১ সালের বার্ষিক ৮ কোটি ৭০ লাখ পাউন্ডের তুলনায় উল্লেখযোগ্য বৃদ্ধি। ইউরোনিউজ
যুক্তরাজ্যের আঞ্চলিক বিমানবন্দরগুলোর শেয়ার বিক্রির সিদ্ধান্ত ফেরোভিয়ালের
শেয়ার বিক্রি করার পরিকল্পনা করছে স্প্যানিশ অবকাঠামো কোম্পানি ফেরোভিয়াল।










