সাউথইস্ট ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের ১৩৯তম সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি রাজধানীর তেজগাঁওয়ে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে এ আয়োজনে সভাপতিত্ব করেন বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান রেজাউল করিম। এ সময় বোর্ডের সদস্য ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় সাউথইস্ট ইউনিভার্সিটির সার্বিক উন্নয়নের জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ একাডেমিক, প্রশাসনিক ও কৌশলগত বিষয়ে আলোচনা করা হয়। এর মধ্যে বর্তমান একাডেমিক প্রোগ্রামগুলোর মূল্যায়ন, অবকাঠামোগত উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক নীতিমালায় আধুনিক উপায়-উপকরণের সন্নিবেশ প্রাধান্য পায়।
সভায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক মান বৃদ্ধি, গবেষণা সক্ষমতা জোরদার ও পরিচালনাগত দক্ষতা উন্নয়নের কৌশলগত নির্দেশনা দেয়া হয়। এছাড়া শিল্প-সহযোগিতা সম্প্রসারণ, অত্যাধুনিক প্রযুক্তির সন্নিবেশ ও টেকসই প্রাতিষ্ঠানিক প্রবৃদ্ধি অর্জনের ওপরও গুরুত্বারোপা করা হয়।-বিজ্ঞপ্তি










