চীনের ক্লাউড-কম্পিউটিং ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিভাগের ৭০০-৮০০ কর্মীকে অন্য দেশে বদলি করছে মাইক্রোসফট। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এ কর্মীদের বেশির ভাগই চীনা প্রকৌশলী। তাদের যুক্তরাষ্ট্র, আয়ারল্যান্ড, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডসহ অন্য দেশে স্থানান্তরের প্রস্তাব করা হয়েছে। বিদ্যুচ্চালিত গাড়ির (ইভি) ব্যাটারি, কম্পিউটার চিপস ও চিকিৎসা পণ্যসহ চীনা আমদানি নিয়ে মার্কিন-চীন সম্পর্কের নতুন উত্তেজনার মাঝে এ পদক্ষেপ নেয়া হচ্ছে। মাইক্রোসফটের একজন মুখপাত্র জানিয়েছেন, বিশ্বব্যাপী ব্যবসার অংশ হিসেবে কর্মীদের কর্মস্থল পরিবর্তনের সুযোগ দেয়া হচ্ছে। খবর ও ছবি রয়টার্স
চীন থেকে কয়েকশ কর্মী বদলি করছে মাইক্রোসফট
চীনের ক্লাউড-কম্পিউটিং ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিভাগের ৭০০-৮০০ কর্মীকে অন্য দেশে বদলি করছে মাইক্রোসফট।










