গত ২৭ সেপ্টেম্বর ২০২৫ জহির স্টিল এন্ড রি-রোলিং মিলস্ লিমিটেড (জেডএসআরএম) এর উদ্যোগে সাতক্ষীরা অঞ্চলের ঠিকাদার, ডিলার ও নির্মাণশিল্পীদের সমন্বয়ে ‘মতবিনিময় সভা-২০২৫’ আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে নির্মাণ শিল্পের সঙ্গে জড়িত প্রায় দুই শতাধিক পেশাজীবী অংশগ্রহণ করেন। মতবিনিময় সভায় জেডএসআরএম রি-বার সর্ম্পকে সম্যক ধারণা দেয়া হয়। উপস্থিত ঠিকাদার, ডিলার ও নির্মাণশিল্পীগণ জেডএসআরএম রি-বার এর গুণগত মান, যুগোপযোগী প্রযুক্তির ব্যবহার, দেশীয় ও আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড বজায় রেখে রি-বার উৎপাদনের ভূয়সী প্রশংসা ব্যক্ত করেন। এ সময় রি-বার সম্পর্কে বিস্তারিত ধারণা প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেডএসআরএম এর ডিরেক্টর মো. সোহরাওয়ার্দী। এছাড়াও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সিওও মো. হুমায়ুন কবির, জিএম (ফাইনান্স অ্যান্ড অ্যাডমিন) মো. রিয়াদ হোসেন এবং জিএম (সেলস অ্যান্ড মার্কেটিং) সৈয়দ এ. ফয়েজ।
-বিজ্ঞপ্তি










