দেশজুড়ে শুরু হয়েছে শিশু-কিশোরদের সবচেয়ে বড় প্রতিভা যাচাইয়ের প্রতিযোগিতা ‘মার্কস অলরাউন্ডার’। দেশের সব স্কুল-কলেজ ও সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশ নিতে পারবে। প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত তিনটি গ্রুপে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
প্রতিযোগিতার তিনটি গ্রুপ হলো— প্লে গ্রুপ থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত ‘জুনিয়র স্কুল’, পঞ্চম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ‘মিডল স্কুল’ এবং নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ‘হাই স্কুল ও কলেজ’। প্রতিটি গ্রুপের জন্য আলাদা বিভাগ নির্ধারণ করা হয়েছে। জুনিয়র গ্রুপে বিষয়গুলো হলো গান, নাচ, অভিনয়, চিত্রাঙ্কন, আবৃত্তি ও গল্পবলা। মিডল ও হাই স্কুল গ্রুপের বিষয়গুলোর মধ্যে রয়েছে গান, নাচ, অভিনয়, চিত্রাঙ্কন, আবৃত্তি ও উপস্থিত বক্তৃতা।
প্রতিযোগিতায় তিনটি গ্রুপ থেকে সেরা তিনজন অলরাউন্ডার নির্বাচিত করা হবে। প্রত্যেকে পাবেন ১৫ লাখ টাকার শিক্ষাবৃত্তি। এছাড়া বিভিন্ন পর্যায়ের বিজয়ীদের মধ্যে সর্বমোট ১ কোটি টাকারও বেশি উপহার ও শিক্ষাবৃত্তি বিতরণ করা হবে। গ্র্যান্ড ফিনালেতে প্রতিটি গ্রুপের ফার্স্ট রানার্স আপ ও সেকেন্ড রানার্স আপ যথাক্রমে ৫ লাখ ও ৩ লাখ টাকার শিক্ষাবৃত্তি পাবেন।

তিনটি গ্রুপের ছয়টি বিষয়ে সেরা তিনজন করে মোট ৫৪ জন প্রতিযোগী স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পদক পাবেন। জাতীয় পর্যায়ে তিন গ্রুপের চ্যাম্পিয়নদের শিক্ষা প্রতিষ্ঠানও প্রত্যেকে একটি করে কম্পিউটার পাবে।
‘মার্কস অলরাউন্ডার’ প্রতিযোগিতা তিন ধাপে অনুষ্ঠিত হবে— আঞ্চলিক, বিভাগীয় ও জাতীয় পর্যায়ে। এ সপ্তাহে ১০ ও ১১ অক্টোবর আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হয়েছে সিলেট ও পাবনাসহ বিভিন্ন জেলায়। সিলেটের পাঠানতুলী দ্বিপাক্ষিক উচ্চবিদ্যালয়, কিশোরী মোহন বালিকা উচ্চ বিদ্যালয়, দ্য এইডেড হাই স্কুল, লালাবাজার দ্বিপাক্ষিক উচ্চবিদ্যালয় অ্যান্ড কলেজে এবং পাবনার রাধানগর মজুমদার একাডেমি স্কুল অ্যান্ড কলেজে এ পর্ব সম্পন্ন হয়েছে। নাটোরের নবাব সিরাজ উদ্-দৌলা সরকারি কলেজেও অনুষ্ঠিত হয়েছে আঞ্চলিক প্রতিযোগিতা।
পরবর্তী আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হবে মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, বগুড়া, মাদারীপুর ও ফরিদপুরে। পর্যায়ক্রমে সারাদেশে মোট ১০০টি আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হবে।
বিস্তারিত তথ্য ও রেজিস্ট্রেশনের জন্য প্রতিযোগীদের ভিজিট করতে হবে www.marksallrounder.com ঠিকানায়। এছাড়া সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত ০৯৬১৪৫১৬১৭১ নম্বরে যোগাযোগ করা যাবে।
—বিজ্ঞপ্তি










