অরগানিক নিউট্রিশন লিমিটেড তাদের নতুন পণ্য ‘কারকুমা ভেজস্প্রেড’বাজারে এনেছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর সিক্স সিজনস হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে পণ্যটির উদ্বোধন করেন অর্গানিক নিউট্রিয়েন লিমিটেডের দুই পরিচালক ইফতেখার রশীদ ও এনায়েত রশীদ। এ সময় আরো উপস্থিত ছিলেন কোম্পানির নির্বাহী পরিচালক অরুণ কুমার মন্ডল, চিফ অপারেটিং অফিসার মো. মাহবুবুর রহমান, হেড অফ সেলস অ্যান্ড মার্কেটিং মোসাহার আহমেদ, সেলস ম্যানেজার মোহাম্মদ আসাদুজ্জামান, ব্র্যান্ড ম্যানেজার তন্ময় মিশ্রসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
‘কারকুমা ভেজস্প্রেড’ তৈরি হয়েছে পালং শাক, ব্রকলি, কেল ও রঙিন সবজি দিয়ে। এটি বাড়তি স্বাদ ও পুষ্টি যোগ করে শরীরে প্রয়োজনীয় শক্তি জোগাবে এবং প্রতিদিনের খাদ্যতালিকায় ভারসাম্য আনতে সহায়তা করবে। বিশেষভাবে তৈরি এই পণ্যটি শিশুদের জন্যও উপযোগী, যেখানে নানা সবজির সংমিশ্রণ রয়েছে। বাংলাদেশের পুষ্টি ঘাটতি মোকাবেলায় এটি একটি সুস্বাদু ও স্বাস্থ্যকর সমাধান হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
অরগানিক নিউট্রিশনের পরিচালক ইফতেখার রশিদ অনুষ্ঠানে বলেন, স্বাস্থ্যকর খাবারও সুস্বাদু হতে পারে, সেই ধারণা থেকেই এই পণ্যটি তৈরি। প্রতিষ্ঠানটির লক্ষ্য এমন একটি পণ্য দেয়া, যা একইসঙ্গে পরিবার ও শিশুদের জন্য স্বাস্থ্যসম্মত বিকল্প হবে। তিনি আরো বলেন, ভবিষ্যতে এই পণ্য যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও মধ্যপ্রাচ্যের আন্তর্জাতিক বাজারেও রফতানির পরিকল্পনা রয়েছে।
‘কারকুমা ভেজস্প্রেড’ এখন থেকে সুপারশপ, বিভিন্ন গ্রোসারি শপ ও জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্মগুলোতে পাওয়া যাবে।
—বিজ্ঞপ্তি










