গত ৮ আগস্ট বণিক বার্তার বেসরকারি খাত ও পুঁজিবাজার পাতায় প্রকাশিত ট্রাস্ট ব্যাংক পিএলসির কোম্পানি প্রোফাইলে এক মাসের দর ওঠানামার তথ্যে ১৫ টাকা ৪০ পয়সার পরিবর্তে ১৫ টাকা ৬০ পয়সা, শেয়ার বিভাজনের ক্ষেত্রে উদ্যোক্তা পরিচালকের অংশে ৬০ শতাংশের পরিবর্তে দশমিক ৬৫ শতাংশ, ২০২২ সালের কর-পরবর্তী মুনাফার তথ্যে ২৯২ কোটি ৬ লাখ ৬০ হাজার টাকার পরিবর্তে ২৯২ কোটি ৬ লাখ টাকা, ২০২৪ সালের শেয়ারপ্রতি আয়ের তথ্যে ৪ টাকা ৩ পয়সার পরিবর্তে ৪ টাকা ৭ পয়সা ছাপা হয়েছে। গত ৯ আগস্ট একই পাতায় প্রকাশিত মেঘনা লাইফের ঋণমান ‘‌এএ৩’ শীর্ষক সংবাদে ২০২৫ হিসাব বছরে কোম্পানিটি কোনো লভ্যাংশ সুপারিশ করেনি ছাপা হয়েছে। প্রকৃতপক্ষে আলোচ্য হিসাব বছরে কোম্পানিটি ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। অনিচ্ছাকৃত এ ভুলের জন্য দুঃখিত। —বি.স.