যুক্তরাষ্ট্রের খ্যাতনামা স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি ও আন্তর্জাতিক প্রকাশনা সংস্থা এলসেভিয়ার কর্তৃক প্রকাশিত বিশ্বসেরা গবেষক তালিকা ২০২৫-এ স্থান করে নিয়েছেন ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার এন্ড টেকনোলজি (আইইউবিএটি)-এর সাত শিক্ষক।

তালিকায় অন্তর্ভুক্ত আইইউবিএটির গবেষকরা হলেন— অধ্যাপক ড. গোলাম রাসুল, অধ্যাপক ও চেয়ার, অর্থনীতি বিভাগ, ড. শুভাশ চন্দ্র পাল, অধ্যাপক, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ, ড. মো. নাজিরুল ইসলাম সরকার, অধ্যাপক, কলেজ অব অ্যাগ্রিকালচারাল সায়েন্সেস, ড. মোহাম্মদ বদরুদ্দোজা তালুকদার, সহযোগী অধ্যাপক ও চেয়ারম্যান, কলেজ অব ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, নাঈম হোসেন, সহযোগী অধ্যাপক, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ, ড. মো. শওকাত হোসেন, সহযোগী অধ্যাপক, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ, মো. আল-আমিন তালুকদার, সহকারী অধ্যাপক, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ।

এ সাফল্যের জন্য আইইউবিএটির উপাচার্য অধ্যাপক ড. আবদুর রব ও কোষাধ্যক্ষ অধ্যাপক সেলিনা নার্গিস গবেষকদের আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।

দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবিএটি, ১৯৯১ সালে শিক্ষাবিদ প্রফেসর ড. এম আলিমউল্লাহ মিয়ান বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। বর্তমানে এ বিশ্ববিদ্যালয়ে দেশের বিভিন্ন অঞ্চল থেকে হাজারো শিক্ষার্থীসহ এশিয়া ও আফ্রিকার অন্তত ১২টি দেশের শতাধিক আন্তর্জাতিক শিক্ষার্থী অধ্যয়ন করছে। -বিজ্ঞপ্তি