এইচআর ক্লাব বাংলাদেশ লিমিটেড ও গাজীপুরের কাজী রিসোর্টের মধ্যে করপোরেট চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির আওতায় ক্লাবের সদস্যরা রিসোর্টে রুম বুকিংয়ের ক্ষেত্রে বিশেষ সুবিধা ও ছাড় পাবেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাজী রিসোর্টের স্বত্বাধিকারী মাইক কাজী, এইচআর ক্লাব বাংলাদেশ লিমিটেডের সভাপতি এম. নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মুত্তাকিন হাসান ও যুগ্ম সম্পাদক জি. এম. শরীফ। এ অংশীদারিত্ব এইচআর ক্লাবের সদস্যদের অবসর ও পেশাগত কল্যাণে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

—বিজ্ঞপ্তি