এ উপলক্ষে সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম শামসুল আরেফিন এবং বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের পরিচালক নওশাদ মোস্তফা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহার উপস্থিত ছিলেন।
এনসিসি ব্যাংক গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এ অংশীদারত্বের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের ৩ হাজার কোটি টাকার ক্লাস্টার ফাইন্যান্স পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় বিভিন্ন শিল্প ক্লাস্টারের উদ্যোক্তাদের সহজ শর্তে ঋণ ও চলতি মূলধন দেবে এনসিসি ব্যাংক। পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংকের দেড় হাজার কোটি টাকার এমএসএমই উন্নয়নে আর্থিক খাত তহবিলে ‘ফাইন্যান্সিয়াল সেক্টর ফান্ড ফর দ্য ডেভেলপমেন্ট অব মাইক্রো, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস (এফএসএফডিএমএসএমই)’ অংশ নেবে। সিএমএসএমই গ্রাহকদের জন্য উভয় ঋণের সুদের হার হবে ৭ শতাংশ।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা; এনসিসি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমান এবং এসভিপি ও এসএমই বিভাগের প্রধান শরীফ মোহাম্মদ মহসীনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।










