রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন আয়োজন করছে ফ্লেভারস অব ম্যানচুরিয়ান অ্যান্ড স্যেচুয়ান থিম ডিনার বুফে, আগামী ৪ সেপ্টেম্বর থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত প্রতি বৃহস্পতি, শুক্র ও শনিবার। এই অফারটিতে উপভোগ করুন একটি বিশেষ মেনু, নির্ধারিত ব্যাংক কার্ডে একটি কিনলে তিনটি ফ্রি, সাথে থাকছে দারুন রেফেল জেতার সুযোগ! বিজয়ী কাপল জিতে নিতে পারবে ঢাকা কক্স বাজার ঢাকা এয়ার টিকেট! এই আয়োজনে এয়ারলাইন পার্টনার থাকছে এয়ার আস্টরা।
বুফেটি পরিবেশন করা হবে রেডিসনের জনপ্রিয় ওয়াটার গার্ডেন ব্রেসেরই রেস্টুরেন্টে, যেখানে সন্ধ্যা ছয়টার পরে উপভোগ করা যাবে ডিনার বুফে। এবার রেস্টুরেন্ট সাজানো হবে চাইনিজ থিমে, আর মেনুতে থাকবে অনেক রকম জনপ্রিয় ম্যানচুরিয়ান ও স্যেচুয়ান খাবার যেমন হট অ্যান্ড সাওয়ার স্যুপ, পচ্ড চিল সিফুড, সুশি এবং সালাদের বিভিন্ন ধরন। হাইলাইটের মধ্যে রয়েছে রোস্টেড বেইজিং ডাক কার্ভিং স্টেশন, ইন্টারঅ্যাকটিভ সিজুয়ান স্টার ফ্রাই স্টেশন এবং বিভিন্ন ডিম সাম। লাইভ গ্রিল কর্নার-এ থাকবে গরুর মাংসের মেডেলিয়ন, গ্রিলড চিংড়ি, সি ফুড স্কুয়ার এবং মাসালা পমফ্রেট। এছাড়াও সুইট অ্যান্ড সাওয়ার চিংড়ি, স্টিকি হানি অ্যান্ড সয় ব্রেইজড ল্যাম্ব শ্যাঙ্কস, হায়দরাবাদ মাটন ডম বিরিয়ানি এবং চিকেন আচারী কাবাব অতিথিদের জন্য স্বাদের সম্পূর্ণতা নিশ্চিত করবে। ডেজার্ট স্টেশনে উপভোগ করতে পারবেন চকলেট ফাউন্টেন, মিনি ডেজার্ট, লাইভ চাইনিজ সেসমে বল এবং রেড ভেলভেট, চকলেট ও তিরামিসু কেক। এছাড়াও রসগোলা, শাহি টুকরা, জাফরান ফিরনি এবং পাটিশাপটা পিঠা, লাইভ আইসক্রিম এবং মৌসুমি ফল এই ভোজন অভিজ্ঞতাকে আরও স্মরণীয় করে তুলবে।
রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন সকল ভোজনপ্রেমীদের উজ্জ্বল স্বাদ এবং স্মরণীয় সন্ধ্যা উপভোগ করার জন্য আন্তরিকভাবে আমন্ত্রণ জানাচ্ছে।
রিজার্ভেশনের জন্য যোগাযোগ করুন: ০১৭৩০ ০৮৯১৭০, ০১৭৩০ ০৮৯১৩৬, ০১৭৩০ ০৮৯১৩০, ০১৩১৩ ০৩০৩০৭।










