সম্প্রতি ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান মো. সানাউল্লাহ সাহিদ। সভায় বিভিন্ন খাতে অর্থায়ন ও ব্যাংকিং সম্পর্কিত বিষয়াবলি নিয়ে আলোচনা করা হয়।

সভায় অন্যদের মধ্যে ব্যাংকের নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান খন্দকার শাকিব আহমেদ, ব্যাংকের পরিচালক ও কমিটির সদস্য মহিউদ্দিন আহমেদ, আক্কাচ উদ্দিন মোল্লা, ইঞ্জি. মো. তৌহীদুর রহমান এবং আবদুল হাকিম উপস্থিত ছিলেন। এছাড়া সভায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ ও কোম্পানি সচিব মো. আবুল বাশার উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি