দেশের প্রথম ‘ওয়েডিং ওপেন ডে’ আয়োজন করল শেরাটন ঢাকা। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বনানীতে অবস্থিত শেরাটন ঢাকার গ্র্যান্ড বলরুমে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এ আয়োজন চলে। এর মধ্য দিয়ে নবদম্পতিরা তাদের স্বপ্নের বিয়েকে বাস্তবে রূপ দেয়ার নানা উপায় সম্পর্কে জানতে পারেন।

অনুষ্ঠানে শেরাটন ঢাকার বিশেষ ক্যাম্পেইন 'নিকাহ বাই শেরাটন ঢাকা'র সঙ্গে দেশের শীর্ষস্থানীয় বেশ কিছু ওয়েডিং ব্র্যান্ড যুক্ত হয়ে তাদের বিভিন্ন সেবা উপস্থাপন করে। এতে আগত অতিথিদের বিলাসবহুল গ্র্যান্ড বলরুমে স্বাগত জানানো হয়। বলরুমটি বিয়ের থিমে সাজানো হয়েছিল, যেখানে দম্পতিরা শেরাটন ঢাকার 'ম্যানেজার অব রোমান্স' এর কাছ থেকে ব্যক্তিগত পরামর্শ গ্রহণ করেন। পুরো আয়োজনজুড়ে ছিল হালকা খাবার, পানীয় ও লাইভ মিউজিকের ব্যবস্থা।

আয়োজনে অংশ নেয়া শীর্ষস্থানীয় ব্র্যান্ডগুলো নবদম্পতিদের জন্য বিশেষ ছাড়ের ঘোষণা দেয়। এর মধ্যে ছিল: প্রিমস কালেকশন (বিয়ের পোশাকে ২০% ছাড়), ডায়মন্ড ওয়ার্ল্ড (হীরার গয়নায় ২৫% ছাড়), ড্রিম উইভার (ফটোগ্রাফি প্যাকেজে ১০ হাজার টাকার গিফট ভাউচার), স্প্লেনডর বাই আনিকা বুশরা (সব মেকওভারে ১৫% ছাড়), ওয়েডিং বেরিস (১৫% ছাড়সহ ফ্রি ওয়েডিং কার ও বাসর ঘর সাজানো), দ্য পেপার বুটিক (বিয়ের কার্ড ও ডালা ডিজাইনে ১৫% ছাড়), শ্রীলঙ্কান হলিডেস (নির্বাচিত হানিমুন প্যাকেজে ১০% ছাড়), নভোএয়ার (বুকিং নিশ্চিত করলে ফ্রি টিকিট) এবং ব্যাংক এশিয়া পিএলসি (বিশেষ আর্থিক সুবিধা)।

প্রতিটি ব্র্যান্ড তাদের অফার নিজস্ব স্টলে উপস্থাপন করেছে। অতিথিরা ভাউচার পেয়েছেন, যা শেরাটন ঢাকায় বিয়ের বুকিং নিশ্চিত করলে ব্যবহার করা যাবে। বিশেষ আকর্ষণ হিসেবে যারা বিয়ের বুকিং করেছেন, তারা পেয়েছেন একটি ফ্রি এক রাতের স্টে টিকিট । এছাড়া শেরাটন ঢাকা অতিথিদের পছন্দ অনুযায়ী নানা রকম কাস্টমাইজড মেন্যু ও এক্সক্লুসিভ প্যাকেজ প্রস্তাব করেছে। এছাড়া অংশগ্রহণকারী সব অতিথিকে বিদায়ী উপহার প্যাকেট দেয়া হয়েছে।

শেরাটন ঢাকা জানিয়েছে, এ ব্যতিক্রমী ক্যাম্পেইন আগামী দুই বছর অব্যাহত থাকবে, যাতে এবার যারা অংশ নিতে পারেননি, ভবিষ্যতে তারা সুযোগটি পেতে পারেন।

—বিজ্ঞপ্তি