পুঁজিবাজারে তালিকাভুক্ত শাশা ডেনিমস লিমিটেডের সার্ভিলেন্স রেটিং দীর্ঘমেয়াদে ‘‌ডাবল এ থ্রি’ ও স্বল্পমেয়াদে ‘‌এসটি-টু’। ৩০ জুন সমাপ্ত ২০২৩ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ৩১ মার্চ ২০২৪ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ৩১ মে ২০২৪ পর্যন্ত ব্যাংক ঋণের অবস্থা ও রেটিং ঘোষণার দিন পর্যন্ত প্রাসঙ্গিক অন্যান্য গুণগত ও পরিমাণগত তথ্যের ওপর ভিত্তি করে এ প্রত্যয়ন করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (সিআরএবি)। গতকাল স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে। 

সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৪০ পয়সা। আগের হিসাব বছরে শেয়ারপ্রতি সমন্বিত লোকসান ছিল ৫ টাকা ৭৫ পয়সা। গত ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়ায় ৪০ টাকা ৫৭ পয়সায়।

চলতি ২০২৪ হিসাব বছরের তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ৯২ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৩৬ পয়সা। গত ৩১ মার্চ শেষে কোম্পানিটির সমন্বিত এনএভিপিএস দাঁড়িয়েছে ৪০ টাকা ৫০ পয়সায়। 

সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরে শাশা ডেনিমসের সমন্বিত শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৫ টাকা ৭৫ পয়সা। আগের হিসাব বছরে কোম্পানিটি ১ টাকা ২ পয়সা সমন্বিত ইপিএস হয়েছিল। ৩০ জুন ২০২২ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ৪০ টাকা ২৩ পয়সায়। ২০২১-২২ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। 

২০২০-২১ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেয় কোম্পানিটি। ২০১৯-২০ হিসাব বছরের জন্য ৫ শতাংশ স্টক লভ্যাংশ পেয়েছিলেন কোম্পানিটির শেয়ারহোল্ডাররা। ২০১৮-১৯ হিসাব বছরের জন্য ৫ শতাংশ নগদের পাশাপাশি ৫ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি। 

২০১৫ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত শাশা ডেনিমসের অনুমোদিত মূলধন ২২৫ কোটি ও পরিশোধিত মূলধন ১৪১ কোটি ৩ লাখ ৬০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৩০৬ কোটি ২০ লাখ টাকা। কোম্পানির মোট শেয়ার সংখ্যা ১৪ কোটি ১০ লাখ ৩৫ হাজার ৯১০।

 এর মধ্যে ৪৪ দশমিক ৪০ শতাংশ উদ্যোক্তা পরিচালকদের কাছে, ২৩ দশমিক ৮৪ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও ৩১ দশমিক ৭৬ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল শেয়ারটির সমাপনী দর ছিল ২০ টাকা ৪০ পয়সা। গত এক বছরে শেয়ারটির সর্বনিম্ন ও সর্বোচ্চ দর ছিল যথাক্রমে ১৯ টাকা ৫০ পয়সা ও ২৭ টাকা।