ব্র্যাক ব্যাংক তাদের প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা নিয়ে এসেছে। দেশের স্বনামধন্য ক্যাটারিং সার্ভিস প্রোভাইডার আলফা ক্যাটারিংয়ের সঙ্গে চুক্তি করেছে ব্যাংকটি। এর আওতায় ব্র্যাক ব্যাংকের প্রিমিয়াম গ্রাহকরা আলফা ক্যাটারিংয়ে মোট বিলের ওপর ১০ শতাংশ ছাড় পাবেন।

ঢাকায় ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠান এ চুক্তিতে স্বাক্ষর করেছে। অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন হেড অব প্রিমিয়াম ব্যাংকিং মেহরুবা রেজা, হেড অব প্রিমিয়াম ব্যাংকিং প্রপোজিশন আরমীন আহমেদ ও প্রিমিয়াম ব্যাংকিংয়ের সিনিয়র ম্যানেজার এহসান সামাদ।

আলফা ক্যাটারিংয়ের পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা ফয়জাল হাফিজ উল্লাশ এবং বিক্রয় ও পরিচালনা ব্যবস্থাপক মাহমুদুল ইসলাম রিয়ন।

—বিজ্ঞপ্তি