রাষ্ট্রায়ত্ত কমার্শিয়াল এয়ারক্রাফট করপোরেশন অব চায়না (সিওএমএসি) থেকে ১০০ জেট কিনছে এয়ার চায়না। সম্প্রতি স্বাক্ষরিত এ চুক্তির আওতায় ২০৩১ সাল নাগাদ সি৯১৯ মডেলের আকাশযানগুলো পাওয়া যাবে বলে জানিয়েছে চীনের বৃহত্তম এয়ারলাইনস সংস্থাটি। জেটগুলোর সামগ্রিক মূল্য ১ হাজার ৮০ কোটি ডলার, তবে বিশেষ ছাড়ে সরবরাহ করতে রাজি হয়েছে সিওএমএসি। বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) এয়ার চায়না ২৩ হাজার ৫০ লাখ ডলার নিট লোকসান করেছে। বর্তমানে সংস্থাটি পুনর্গঠনের মধ্য দিয়ে যাচ্ছে। খবর ও ছবি রয়টার্স
রাষ্ট্রায়ত্ত কোম্পানি থেকে ১০০ উড়োজাহাজ কিনছে এয়ার চায়না
রাষ্ট্রায়ত্ত কমার্শিয়াল এয়ারক্রাফট করপোরেশন অব চায়না (সিওএমএসি) থেকে ১০০ জেট কিনছে এয়ার চায়না।










