পুঁজিবাজারে তালিকাভুক্ত রাষ্ট্রায়ত্ত তেল বিপণন প্রতিষ্ঠান যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের গত সপ্তাহের চার কার্যদিবসে ১১৯ কোটি ৮১ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দৈনিক গড় হিসাবে যা ছিল ২৯ কোটি ৯৫ লাখ ৩০ হাজার টাকা। আলোচ্য সপ্তাহে মোট লেনদেনে কোম্পানিটির অবদান ৪ দশমিক ৮৬ শতাংশ। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে। 

তথ্য অনুসারে, চলতি ২০২৩-২৪ হিসাব বছরের তিন প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২৬ টাকা ৬০ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২০ টাকা ৮১ পয়সা। গত ৩১ মার্চ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২১৭ টাকা ১ পয়সায়, গত ৩০ জুন শেষে যা ছিল ২০৫ টাকা ৪৯ পয়সায়। 

চলতি ২০২৩-২৪ হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১৮ টাকা ৪৬ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১৫ টাকা ২৭ পয়সা। গত ৩১ ডিসেম্বর শেষে যমুনা অয়েলের শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২২৩ টাকা ৯৪ পয়সায়। 

সর্বশেষ সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরে যমুনা অয়েলের ইপিএস হয়েছে ৩০ টাকা ৮৭ পয়সা। যেখানে আগের হিসাব বছরে ইপিএস ছিল ১৬ টাকা ৮৭ পয়সা। ৩০ জুন ২০২৩ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২০৫ টাকা ৪৯ পয়সায়, যা আগের বছরের একই সময়ে ছিল ১৮৯ টাকা। 

২০২১-২২ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল যমুনা অয়েল। ২০২০-২১ হিসাব বছরের জন্যও বিনিয়োগকারীদের ১২০ শতাংশ নগদ দিয়েছিল যমুনা অয়েল। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ১৮ টাকা ২৪ পয়সা।