চলতি বছর এক লাখ বিদ্যুচ্চালিত গাড়ি (ইভি) সরবরাহের লক্ষ্য নিয়ে বাজারে এসেছিল শাওমির গাড়ি বিভাগ। তবে প্রত্যাশার তুলনায় ভালো সাড়া পাওয়ায় লক্ষ্যমাত্রা বাড়িয়ে ১ লাখ ২০ হাজার করা হয়েছে। কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশকালে এ তথ্য জানিয়েছে চীনের মোবাইল খাতের শীর্ষ প্রতিষ্ঠান শাওমি। চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ২০২৩ সালের একই সময়ের তুলনায় আয় বেড়েছে ২৭ শতাংশ। স্মার্টফোন খাতে চাহিদা বেড়ে যাওয়ায় ব্যবসা পুনরুদ্ধারে সক্ষম হয়েছে শাওমি। মার্চে শেষ হওয়া প্রান্তিকে কোম্পানিটি আয় করেছে ১ হাজার ৪২ কোটি ডলার। খবর ও ছবি রয়টার্স