গতকাল বেলা ৩টায় রাজধানীর আগারগাঁওয়ের বিএসইসি ভবনে পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ, কমিশনার মু. মোহসিন চৌধুরী, কমিশনার মো. আলী আকবর, কমিশনার ফারজানা লালারুখ ও কমিশনার মো. সাইফুদ্দিন, সিএফএসহ বিএসইসির সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে বিএসইসি চেয়ারম্যান ও কমিশনাররা প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। অনুষ্ঠানের শেষাংশে দেশ ও জাতির সমৃদ্ধি ও সার্বিক কল্যাণ কামনা এবং দেশের অর্থনীতি ও পুঁজিবাজারের স্থিতিশীলতা কামনা করা হয়। —বিজ্ঞপ্তি










