অ্যাপার্টমেন্ট ক্রেতাদের জন্য উন্নত গৃহঋণ সুবিধা নিশ্চিত করতে যৌথ উদ্যোগ নিয়েছে আর্থিক প্রতিষ্ঠান আইপিডিসি ফাইন্যান্স পিএলসি ও আবাসন সংস্থা আনোয়ার ল্যান্ডমার্ক। সম্প্রতি দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। এর মাধ্যমে গ্রাহকেরা সহজ শর্তে ঋণ, কম খরচে প্রসেসিং ও দ্রুত অনুমোদনের সুবিধা পাবেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আইপিডিসি ফাইন্যান্সের পক্ষে ছিলেন হেড অব রিটেইল বিজনেস মোহাম্মদ মোনিরুল ইসলাম, হেড অব ডিস্ট্রিবিউশন মোহাম্মদ শাহিদুল ইসলাম, হেড অব হোম লোন সেলস মো. ইমরান হোসেন এবং ক্লাস্টার হেড ও ব্রাঞ্চ ম্যানেজার (ধানমন্ডি) মোহাম্মদ কাইয়ুম খান। অন্যদিকে আনোয়ার ল্যান্ডমার্কের পক্ষে ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফয়সাল মৌলা এবং জিএম (বিক্রয় ও বিপণন) এ.জি.এম. তানভীর আহাদ।
অনুষ্ঠানে আইপিডিসি ফাইন্যান্সের হেড অব রিটেইল বিজনেস মোহাম্মদ মোনিরুল ইসলাম বলেন, নিজের একটি অ্যাপার্টমেন্ট প্রত্যেকেরই স্বপ্ন। এ অংশীদারত্বের মাধ্যমে আমরা আরো বেশি পরিবারকে সহজ ও সাশ্রয়ী অর্থায়নের সুযোগ দিয়ে আত্মবিশ্বাসের সঙ্গে অ্যাপার্টমেন্টের মালিক হতে সহায়তা করব।
আনোয়ার ল্যান্ডমার্কের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফয়সাল মৌলা বলেন, আমাদের লক্ষ্য সব সময়ই মানসম্মত আবাসন তৈরি করা ও তা সবার নাগালে নিয়ে আসা। আইপিডিসি ফাইন্যান্স যুক্ত হওয়ায় এখন আমাদের গ্রাহকেরা শুধু অ্যাপার্টমেন্টই নয়, বরং সহজ অর্থায়নের সুযোগও পাবেন।
—বিজ্ঞপ্তি










