মতিন স্পিনিং মিলস পিএলসির গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে শেয়ারদর বেড়েছে ১১ দশমিক ১৬ শতাংশ। গত সপ্তাহে কোম্পানিটির শেয়ারদর দাঁড়িয়েছে ৪৭ টাকা ৮০ পয়সায়, আগের সপ্তাহে যা ছিল ৪৩ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। 

অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, ২০২৩-২৪ হিসাব বছরের তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) মতিন স্পিনিং মিলসের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৫৬ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৩ টাকা ৯৯ পয়সা। গত ৩১ মার্চ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ৫৭ টাকা ১৯ পয়সা (পুনর্মূল্যায়িত)।

নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, সমাপ্ত ২০২৩ হিসাব বছরে মতিন স্পিনিং মিলসের সমন্বিত ইপিএস হয়েছে ৪ টাকা ৩৮ পয়সা। আগের হিসাব বছরে যা ছিল ১০ টাকা ৭৯ পয়সা। গত ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৬০ টাকা ৪ পয়সায়। আগের হিসাব বছরের একই সময় যা ছিল ৬০ টাকা ৬৩ পয়সা। 

সমাপ্ত ২০২২ হিসাব বছরের জন্য ৫০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে মতিন স্পিনিং মিলস। তার আগে সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য ৪০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। ২০২০ হিসাব বছরের জন্য কোম্পানিটি তাদের শেয়ারহোল্ডারদের ১৮ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। এর আগে ২০১৯ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল মতিন স্পিনিং মিলস। তার আগের হিসাব বছরের জন্য ১৭ শতাংশ নগদ লভ্যাংশ পেয়েছিলেন কোম্পানিটির শেয়ারহোল্ডাররা।