ইউরোমানির ২০২৫ সালের ক্যাশ ম্যানেজমেন্ট জরিপে চারটি বিভাগে ‘সেরা ব্যাংক’ হিসেবে নির্বাচিত হয়েছে এইচএসবিসি বাংলাদেশ। এর মধ্যে ১৬তম বারের মতো প্রতিষ্ঠানটি পেয়েছে ‘সেরা ক্যাশ ম্যানেজমেন্ট ব্যাংক’ এবং ৮ম বারের মতো ‘গ্রাহক সেবায় সেরা ক্যাশ ম্যানেজমেন্ট ব্যাংক’ এর স্বীকৃতি। এ ছাড়া দ্বিতীয়বারের মতো তারা অর্জন করেছে ‘সেরা ক্যাশ ম্যানেজমেন্ট প্রোডাক্টস’ ও ‘সেরা ক্যাশ ম্যানেজমেন্ট প্রযুক্তি ব্যাংক’ এর পুরস্কার।
বিশ্বের অন্যতম শীর্ষ ব্যবসা ও অর্থনীতি বিষয়ক সাময়িকী ইউরোমানি প্রায় ৩০ হাজার করপোরেট গ্রাহকের মতামতের ভিত্তিতে এ জরিপ পরিচালনা করে। এ র্যাঙ্কিং ব্যাংকিং খাতে ক্যাশ ম্যানেজমেন্ট ক্ষেত্রে এইচএসবিসির শক্ত অবস্থানেরই প্রতিফলন।
এ অর্জন প্রসঙ্গে এইচএসবিসি বাংলাদেশের প্রধান নির্বাহী মো. মাহবুব উর রহমান বলেন, ‘গত ১৬ বছর ধরে গ্রাহকরা আমাদের ক্যাশ ম্যানেজমেন্টে এক নম্বর হিসেবে স্বীকৃতি দিয়ে আসছেন। এটি কেবল একটি র্যাঙ্কিং নয়, বরং আমাদের প্রতি গ্রাহকদের বিশ্বাসের প্রতিফলন। বৈশ্বিক নেটওয়ার্ক ও স্থানীয় অভিজ্ঞতার সমন্বয় ঘটিয়ে আমরা গ্রাহকদের আরো উন্নত সেবা দিতে কাজ করছি। এ অর্জনের জন্য আমরা তাদের প্রতি কৃতজ্ঞ ও ভবিষ্যতেও তাদের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ।’
এইচএসবিসি বাংলাদেশের গ্লোবাল পেমেন্ট সলিউশনস প্রধান নেওয়াজ মোশাররফ বলেন, ‘ইউরোমানি থেকে পাওয়া এই স্বীকৃতি আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। যেকোনো পরিবর্তনশীল ব্যবসায়িক পরিবেশে আমরা গ্রাহকদের পাশে থাকব। বাংলাদেশের গ্রাহকদের সরাসরি ভোটে পাওয়া এই স্বীকৃতি আমাদের আরো অনুপ্রাণিত করেছে, যেন আমরা নিরবচ্ছিন্ন, দৃঢ় ও নির্ভরযোগ্য ক্যাশ ও পেমেন্ট সলিউশন দিতে পারি।’
এইচএসবিসি বাংলাদেশ বর্তমানে বিভিন্ন ধরনের ক্যাশ ম্যানেজমেন্ট সেবা দিচ্ছে, যার মধ্যে রয়েছে প্রদানযোগ্য, গ্রহণযোগ্য, ক্লিয়ারিং, বৈদেশিক মুদ্রা, তরলতা, দায়বদ্ধতা ও বিনিয়োগ সেবা। এছাড়া ডিজিটাল সেবার মধ্যে রয়েছে ট্রেজারি এপিআই, ই-চালান, রিকারিং ও বাল্ক ডাইরেক্ট ডেবিট, ডাইনামিক সিএসভি সমাধান ইত্যাদি।
ডিজিটাল ব্যাংকিং চাহিদা পূরণে প্রতিষ্ঠানটি চালু করেছে স্মার্টডিজিটাল সেবা, যেমন ওমনি কালেক্ট, ক্যাশ-ফ্লো পূর্বাভাস টুল ও উন্নত ভার্চুয়াল অ্যাকাউন্ট ব্যবস্থা। নতুন প্রযুক্তি গ্রহণের মাধ্যমে গ্রাহকদের সর্বোত্তম ও সহজতর ব্যাংকিং অভিজ্ঞতা দিতে এইচএসবিসি প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
—বিজ্ঞপ্তি










