‘সুস্থ বাবা, নিরাপদ পরিবার’ স্লোগানে আয়োজিত এ ক্যাম্পেইনে বাবাকে নিয়ে গল্প লেখার মাধ্যমে অংশ নেন বিভিন্ন বয়সী সন্তানরা।
গতকাল রাজধানীর মহাখালীতে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের মিটিং রুমে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ী পাঁচজন ও তাদের বাবাদের হাতে উপহারসামগ্রী এবং একটি করে পূর্ণাঙ্গ বিনামূল্যের স্বাস্থ্য পরীক্ষা প্যাকেজ তুলে দেয়া হয়। পাশাপাশি বিজয়ী বাবাদের বিশেষ হেলথ কার্ড দেয়া হয়েছে। এর মাধ্যমে তারা ও তাদের পরিবার হাসপাতালের বিভিন্ন স্বাস্থ্যসেবায় অগ্রাধিকারভিত্তিক সুবিধা পাবেন বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়।
ক্যাম্পেইনে জমা পড়া বিভিন্ন গল্প থেকে পাঁচজনকে বিজয়ী হিসেবে নির্বাচিত করা হয়। তারা হলেন সুমাইয়া জাহান, লাকী আক্তার সীমা, তাইয়্যেবা তাসবিন লামিয়া, ফারিহা রিদিলা ও কাজী মিলহা। তাদের বাবারা হলেন যথাক্রমে আহম্মেদ হোসেন, মোনতাজ উদ্দিন আকন্দ, এসএম আতাউর রহমান, ফারুকুল ইসলাম ও কাজী মিজানুর রহমান।
অনুষ্ঠানে মূল আলোচক ছিলেন অনুকাব্য লেখক ও প্রথম আলো বন্ধুসভার জাতীয় পর্ষদের সাবেক সভাপতি সাইদুজ্জামান রওশন (দন্ত্যস রওশন)। অনুষ্ঠানে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্ত্তী, হেড অব করপোরেট নীতা চক্রবর্ত্তী, হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তা, চিকিৎসক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।










