গত ১২ আগস্ট ব্যাংকের প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তার হাতে নিয়োগপত্র তুলে দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. আবুল হাশেম।
গত ৬ জুলাই খেলাপি ঋণ আদায়ে দায়িত্ব পালন করতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় নির্মমভাবে নিহত হন মো. আরিফুল ইসলাম। তার পরিবারের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে তার স্ত্রীকে ব্যাংকে নিয়োগ দেয়া হয়েছে।
নিয়োগপত্র প্রদান অনুষ্ঠানে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মাকসুদুল হাসান এবং উপব্যবস্থাপনা পরিচালক মো. রেজাউল করিম, খন্দকার আলী সামনুন ও মো. রাফিউল ইসলাম উপস্থিত ছিলেন।
এছাড়া এ সময় বাংলাদেশ ব্যাংক এমপ্লয়িজ ফেডারেশনের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক কাজী আবুল বাসার, উত্তরা ব্যাংক লিমিটেড শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি মোসলেহ উদ্দীন ও সাধারণ সম্পাদক আবু মো. আহসানুল হাবীবসহ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
ব্যাংক-সংশ্লিষ্টরা জানান, কর্মরত অবস্থায় নিহত কর্মকর্তার পরিবারের প্রতি দায়িত্বশীলতার অংশ হিসেবেই এ উদ্যোগ নেয়া হয়েছে। পরিবারের একজন সদস্যকে কর্মসংস্থানের সুযোগ দেয়ার মাধ্যমে তার পরিবারের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নিহত কর্মকর্তার প্রতি প্রতিষ্ঠানের দায়বদ্ধতারও প্রতিফলন ঘটেছে।










