খুলনা নগরীর একটি হোটেলের সভাকক্ষে শুক্রবার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. রাফাত উল্লা খান প্রধান অতিথি হিসেবে এ সম্মেলনের উদ্বোধন করেন। এতে সংশ্লিষ্ট অঞ্চলের ২৫টি শাখা এবং ১১টি উপশাখার ব্যবস্থাপকসহ কর্মকর্তারা অংশ নেন। অন্যদিকে গতকাল বরিশাল অঞ্চলের টাউন হল মিটিং অনুষ্ঠিত হয়। এতে সংশ্লিষ্ট অঞ্চলের ১৭টি শাখা ও ১৫টি উপশাখার ব্যবস্থাপকসহ কর্মকর্তারা অংশ নেন। আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের এমডি মো. রাফাত উল্লা খান বলেন, ‘টাউন হল মিটিং আমাদের পারস্পরিক সংযোগ, অগ্রগতি পর্যালোচনা ও ভবিষ্যতের করণীয় নির্ধারণের একটি গুরুত্বপূর্ণ প্লাটফর্ম। ‘ওয়ান টিম, ওয়ান গোল’—এ স্লোগানকে ধারণ করে, ব্যাংকের অগ্রগতির লক্ষ্যে আমাদের একজোট হয়ে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে।’
তিনি আরো বলেন, ‘আমরা চাই, আমাদের প্রতিটি শাখা শরিয়াহভিত্তিক ব্যাংকিংয়ের মাধ্যমে সেবার মান বৃদ্ধি করুক এবং গ্রাহকের আস্থাকে পুঁজি করে এগিয়ে যাক। সবার মতামত নিয়ে একসঙ্গে কাজ করলেই একটি টেকসই ও আধুনিক ইসলামী ব্যাংক হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।’
অনুষ্ঠানে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুর রহমান চৌধুরী, মো. আসাদুজ্জামান ভূঁঞা, মো. আমিনুল ইসলাম ভূঁঞা; সিবিও (সিসি) মোহাম্মদ হোসেন, এসএম আবু জাফর এবং সৈয়দ আবুল হাশেম উপস্থিত ছিলেন। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন এসইভিপি মো. হাবীব উল্লাহ, তৌহিদুজ্জামান ফুয়াদ ও আব্দুল ওয়াদুদ; ইভিপি জালাল আহমেদ ও মো. মজিবুর রহমান; এসভিপি মো. আমির হোসেন; হেড অব ব্র্যাঞ্চ ব্যাংকিং মো. মাহফুজুল ইসলাম, সোলায়মান আল রাজী, ভিপি কাজী মো. সাদিকসহ প্রধান কার্যালয়ের সংশ্লিষ্ট নির্বাহীরা।










