ব্যাংকিং সেবার পাশাপাশি ব্যাংকাস্যুরেন্স ব্যবসা সম্প্রসারণে গ্রাহকদের জন্য আরো বিস্তৃত আর্থিক সেবা নিশ্চিত করার সুযোগ তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। সম্প্রতি শ্রীমঙ্গলের একটি রিসোর্টে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড আয়োজিত তিন দিনব্যাপী ‘ব্যাংকাস্যুরেন্স কনফারেন্স ২০২৫’-এ প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। পূবালী ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।

সম্মেলনে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির সিইও উত্তম কুমার সাধু। বিশেষ অতিথি ছিলেন কোম্পানিটির কনসালট্যান্ট শফিউল আলম খান চৌধুরী এবং পূবালী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. শাহনেওয়াজ খান। আরো উপস্থিত ছিলেন ডেল্টা লাইফের উপব্যবস্থাপনা পরিচালক ও সিএফও মিল্টন বেপারী, পূবালী ব্যাংকের মহাব্যবস্থাপক ও চিফ ব্যাংকাস্যুরেন্স অফিসার মো. ফয়জুল হকসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।