বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় লিড ব্যাংক হিসেবে ১২ আগস্ট এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে মৌলভীবাজার জেলায় কার্যক্রম পরিচালনাকারী ৪০টি তফসিলি ব্যাংকের প্রতিনিধিরা অংশ নেন। কর্মসূচিতে ক্ষুদ্র উদ্যোক্তা, কৃষক, নিম্ন আয়ের মানুষসহ বিভিন্ন পেশায় নিয়োজিত নির্বাচিত ঋণগ্রহীতাদের হাতে প্রকাশ্যে ঋণের চেক তুলে দেয়া হয়। সেমিনারে ঋণ সুবিধার সঠিক ব্যবহারের মাধ্যমে ব্যবসা সম্প্রসারণ, নতুন আয়ের সুযোগ সৃষ্টি এবং আনুষ্ঠানিক অর্থনৈতিক কর্মকাণ্ডে আরো বেশি মানুষকে সম্পৃক্ত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইবিএলের ইভিপি ও হেড অব অ্যাসেট, রিটেইল অ্যান্ড এসএমই ব্যাংকিং মোহাম্মদ সালেকিন ইব্রাহিম। বিশেষ অতিথি ছিলেন জনতা ব্যাংকের মৌলভীবাজার শাখার ডিজিএম ও এরিয়া অফিস প্রধান রঞ্জন বর্মণ এবং বাংলাদেশ কৃষি ব্যাংকের ডিজিএম ও চিফ রিজিওনাল ম্যানেজার কামাল হোসেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইবিএলের এসভিপি ও সিলেট ও নারায়ণগঞ্জ অঞ্চলের রিজিওনাল হেড আবু সায়েম মুহাম্মদ জাফর ইমাম। বিভিন্ন ব্যাংকের প্রতিনিধিদের পাশাপাশি নির্বাচিত ঋণগ্রহীতারাও এতে উপস্থিত ছিলেন।