আহ্ছানউল্লা ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিকে (অস্ট) একটি মাইক্রোবাস উপহার দিয়েছে পূবালী ব্যাংক। শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধা বাড়াতে ও পরিবহন ব্যবস্থার উন্নয়নে এ উপহার দেয়া হয়েছে।
বুধবার (৬ আগস্ট) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এক অনুষ্ঠানে পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আশরাফুল হকের হাতে আনুষ্ঠানিকভাবে মাইক্রোবাসের চাবি তুলে দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও ঢাকা আহ্ছানিয়া মিশনের সভাপতি অধ্যাপক ড. গোলাম রহমান।
এ সময় আরো ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ড. মো. খলিলউল্লাহ, মো. সাজেদুল কাইয়ুম দুলাল, অধ্যাপক ড. মো. মহিউদ্দিন ও ড. এম. এ জলিল। এছাড়া বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মেদ মাহবুবুর রহমান এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. শারমিন রেজা চৌধুরীও অনুষ্ঠানে অংশ নেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আশরাফুল হক বলেন, শিক্ষার্থীদের যাতায়াতে এই মাইক্রোবাস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিক্ষা ও গবেষণার পরিবেশ উন্নয়নে এ ধরনের সহায়তা বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রাকে আরো গতিশীল করবে। এ সময় তিনি পূবালী ব্যাংকের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উপাচার্য আরো বলেন, পূবালী ব্যাংকের এই উদ্যোগ বিশ্ববিদ্যালয় ও করপোরেট খাতের মধ্যে একটি দৃঢ় সম্পর্ক তৈরি করেছে। ভবিষ্যতে এই সম্পর্ক আরো বিভিন্ন যৌথ উদ্যোগের সম্ভাবনা তৈরি করবে।
—বিজ্ঞপ্তি










