এর ধারাবাহিকতায় সম্প্রতি ব্যাংকটি শুরু করেছে ‘ডিপোজিট পাওয়ার ড্রাইভ ২০২৬ ক্যাম্পেইন’।
গতকাল গুলশানে ব্যাংকের প্রধান কার্যালয়ে এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সফিউল আজম। এ সময় অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শাহনেওয়াজ চৌধুরী, উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার আরব ফজলুর রহমান, ব্যবস্থাপনা কমিটির সদস্য, প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানসহ বিভিন্ন শাখার ব্যবস্থাপকরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক বলেন, ‘নিয়মনীতি অনুসরণ করে গ্রাহকের আমানতের নিরাপত্তা নিশ্চিত করাই ব্যাংকের প্রধান লক্ষ্য।’
ডিপোজিট ক্যাম্পেইনের মাধ্যমে গ্রাহকের সঙ্গে নিবিড় সম্পর্ক স্থাপন, বিপণন ব্যবস্থাপনা ও ব্যবসায়িক পরিকল্পনা বাস্তবায়নে কর্মকর্তাদের দিকনির্দেশনাও দেন তিনি।










