নিয়োগটি তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে। তিনি সৈয়দ মোহাম্মদ কামালের স্থলাভিষিক্ত হয়েছেন। মাস্টারকার্ডে ১৩ বছর দায়িত্ব পালনের পর কামাল চলতি বছরের শেষে অবসরে যাবেন। ২০১৫ সাল থেকে মাস্টারকার্ডে কর্মরত জাকিয়া সর্বশেষ বাংলাদেশে ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন। নতুন দায়িত্বে তিনি ডিজিটাল পেমেন্টের প্রসার, অংশীদারত্ব জোরদার এবং আরো অন্তর্ভুক্তিমূলক পেমেন্ট ইকোসিস্টেম গড়ে তোলার কাজে নেতৃত্ব দেবেন।

টেলিযোগাযোগ ও আর্থিক খাতে জাকিয়ার ২৬ বছরের বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি এর আগে গ্রামীণফোন, এয়ারটেল ও বাংলালিংকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জাকিয়া সুলতানা বলেন, ‘বাংলাদেশ যখন দ্রুত ডিজিটাল রূপান্তরের পথে এগিয়ে যাচ্ছে, এমন একটি সময়ে এ দায়িত্ব গ্রহণ করতে পেরে আমি সম্মানিত বোধ করছি। আমাদের গ্রাহক, অংশীদার এবং নিয়ন্ত্রক সংস্থাগুলোর সঙ্গে একযোগে কাজ করে আমরা নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও উদ্ভাবনী পেমেন্ট সমাধান দেয়া অব্যাহত রাখব, যা দেশের ব্যক্তি, ব্যবসাপ্রতিষ্ঠান এবং কমিউনিটির জন্য নতুন সুযোগ সৃষ্টি করবে।’

মাস্টারকার্ডের সাউথ এশিয়া ডিভিশনের প্রেসিডেন্ট গৌতম আগারওয়াল বলেন, ‘বাংলাদেশের বাজার সম্পর্কে জাকিয়ার গভীর জ্ঞান প্রতিষ্ঠানটির প্রবৃদ্ধি ও অংশীদারত্ব সম্প্রসারণে সহায়ক হবে।’ —বিজ্ঞপ্তি