বিজ্ঞাপনটিতে বাবার স্নেহ, সন্তানকে জীবনের বাস্তবতার সঙ্গে পরিচয় করিয়ে দেয়া এবং কমফোর্টের নতুন সংজ্ঞা তুলে ধরা হয়েছে। ইলেক্ট্রোমার্ট গ্রুপের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।

ওভিসির শুরুতে দেখা যায়, গ্রী এসির শীতল পরিবেশে বড় হওয়া এক কিশোরী তার বাবার সঙ্গে পাহাড়ে ট্র্যাকিংয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। কিন্তু সেখানে এসি কিংবা বিদ্যুৎ থাকবে না জেনে সে উদ্বিগ্ন হয়ে পড়ে। এসি বাস না থাকার খবর শুনে তার দুশ্চিন্তা আরো বেড়ে যায়। এ সময় মা মজা করে বলেন, ফার্মের মুরগি! ট্র্যাকিং করবে, ক্যাম্পিং করবে, আবার এসিও লাগবে!

মেয়ের উদ্বেগ দূর করতে বাবা তার হাতে গ্রী এসির একটি রিমোট তুলে দেন। অবাক হয়ে মেয়ে জানতে চায়, যেখানে এসিই নেই সেখানে রিমোট দিয়ে কী হবে? উত্তরে বাবা বলেন, পাহাড়ের চূড়ায় উঠে সুইচ অন করলেই চারপাশে এসির বাতাস পাওয়া যাবে। গল্পের শেষাংশে দেখা যায়, দীর্ঘ পথ পাড়ি দিয়ে বাবা-মেয়ে পাহাড়ের চূড়ায় পৌঁছেছে। মেয়ে মজা করেই রিমোটের সুইচ অন করে। ঠিক তখনই পাহাড়ি প্রকৃতির শীতল ও নির্মল বাতাস তাকে স্পর্শ করে। সেই মুহূর্তে মেয়েটি উপলব্ধি করে, প্রকৃত কমফোর্ট শুধু চার দেয়ালের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং জীবনের নানা চ্যালেঞ্জ মোকাবেলার সক্ষমতাও এক ধরনের স্বস্তি ও শক্তি।

গ্রী এসির ব্র্যান্ড স্লোগান ‘একটু বেশিই কমফোর্টেবল’-এর সঙ্গে সামঞ্জস্য রেখে বিজ্ঞাপনটিতে কমফোর্টের একটি নতুন ব্যাখ্যা তুলে ধরা হয়েছে। ব্র্যান্ডটির পক্ষ থেকে জানানো হয়, ঘরের আরামদায়ক পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি নতুন প্রজন্মকে কমফোর্ট জোনের বাইরে গিয়ে জীবনকে জানার অনুপ্রেরণা দেয়াই এ প্রচারণার মূল বার্তা। বিজ্ঞাপনটি নির্মাণ করেছে বিজ্ঞাপনী সংস্থা ক্রসওয়াক কমিউনিকেশনস। আর পরিচালনায় ছিলেন নির্মাতা অনম বিশ্বাস।