জাপানের কানসাই আন্তর্জাতিক বিমানবন্দর। ১৯৯৪ সালে চালুর পর থেকে এ বিমানবন্দরে ব্যাগ হারানোর কোনো নজির নেই। ২০২৩ অর্থবছরে এখানে এক কোটির বেশি ব্যাগ হ্যান্ডলিং করা হয়েছে। একাধিক পর্যায়ে চেকিং, যথাযথ শ্রেণীকরণ ও পর্যাপ্ত কর্মীর কারণে হ্যান্ডলিংয়ে হয়নি কোনো জটিলতা। আগামী বছর ‘এক্সপো ২০২৫’ উপলক্ষে কানসাই বিমানবন্দরের ওপর চাপ বাড়বে। ওই বছর ৩৫ লাখ বিদেশীসহ ৩ কোটি ৭৩ লাখ মানুষ বিমানবন্দরটি ব্যবহার করবে, ২০২৩ সালে যাত্রী সংখ্যা ছিল ১ কোটি ৪০ লাখ। কর্তৃপক্ষ বলছে, হ্যান্ডলিংয়ের রেকর্ড অক্ষুণ্ন রাখতে যথাযথ ব্যবস্থা নেয়া হয়েছে। খবর ও ছবি নিক্কেই এশিয়া