ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স ব্র্যান্ড কনকা, গ্রী ও হাইকো-এর পণ্য এবার যশোরে সরাসরি গ্রাহকদের কাছে পৌঁছাবে। স্থানীয় গ্রাহকদের চাহিদা ও সুবিধার কথা বিবেচনা করে গ্রুপটি সম্প্রতি যশোর শহরের রেল রোডে তাদের দ্বিতীয় শাখা উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রুপের ডিএমডি মোহাম্মদ নুরুচ্ছাফা বাবু, জিএম-সেলস অ্যান্ড মার্কেটিং মাহমুদুন নবী চেীধুরী, ন্যাশনাল সেলস ম্যানেজার (রিটেল) মো. জুলহাক হোসাইন ও এলাকার বিশিষ্ট ব্যক্তিরা। এ সময় কনকা, গ্রী ও হাইকো পণ্যের দীর্ঘ দুই যুগের বিশ্বস্ত সেবা, গুণগত মান ও বাজারে গ্রহণযোগ্যতা তুলে ধরা হয়।
বিশেষভাবে উল্লেখযোগ্য, গ্রী দেশে এয়ারকন্ডিশনার চাহিদার সিংহভাগ সরবরাহ করে শীর্ষ অবস্থানে রয়েছে। কনকা ইলেক্ট্রনিক্স ও হোম অ্যাপলায়েন্স পণ্যের চাহিদার বড় অংশ পূরণ করছে, আর হাইকো ব্র্যান্ড দেশের চাহিদার প্রায় ৮-১০ শতাংশ সরবরাহের মাধ্যমে উল্লেখযোগ্য স্থান দখল করেছে। গ্রাহকরা এখন ৩৫টি ব্যাংকের ক্রেডিট ও ডেবিট কার্ড, নগদ এবং ৩ থেকে ১৮ মাসের কিস্তিতে পণ্য কিনতে পারবেন।
সেলস ও ডিসপ্লে সেন্টারে যশোরবাসীর জন্য রয়েছে আকর্ষণীয় ছাড় এবং নান্দনিক ডিজাইনের গ্রী এয়ারকন্ডিশনার ও কনকার ইলেক্ট্রনিক্স পণ্য। ইলেক্ট্রো মার্ট কর্তৃপক্ষ জানিয়েছে, দেশের প্রতিটি অঞ্চলে এ ধরনের সেলস ও ডিসপ্লে সেন্টার সম্প্রসারণের পরিকল্পনা আছে, যাতে গ্রাহকরা সহজে এবং দ্রুত পণ্য পেতে পারেন।
—বিজ্ঞপ্তি










