বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা অনুযায়ী বিনিয়োগ শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে সিএসই নিয়মিতভাবে শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের জন্য এ ধরনের প্রশিক্ষণমূলক কার্যক্রম আয়োজন করে আসছে।
অনুষ্ঠানে সিএসইর ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান মজুমদার, জেনারেল ম্যানেজার ও হেড অব রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশন মোহাম্মদ মুর্তুজা আলম, ডিজিএম ও হেড অব ক্লিয়ারিং, সেটেলমেন্ট অ্যান্ড লিস্টিং কমপ্লায়েন্স একেএম শাহরোজ আলম, এজিএম ও হেড অব ইন্টারনাল অডিট মোহাম্মদ বারাকাত শফি উপস্থিত ছিলেন। অধিবেশন পরিচালনা করেন সিএসইর হেড অব ট্রেনিং অ্যান্ড অ্যাওয়ারনেস এম সাদেক আহমেদ। ইডিইউর ব্যবসায় প্রশাসন বিভাগের পক্ষে উপস্থিত ছিলেন অধ্যাপক এ কাইয়ুম চৌধুরী।
সিএসইর ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান মজুমদার বলেন, ‘দেশের অর্থনৈতিক উন্নয়নে পুঁজিবাজারের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। একটি কার্যকর পুঁজিবাজারের জন্য সংশ্লিষ্ট সবার জ্ঞান, দক্ষতা ও পেশাদারত্ব বাড়ানো জরুরি। এ প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীরা পুঁজিবাজারের কার্যক্রম, ট্রেডিং ও সেটেলমেন্ট, বিনিয়োগকারী সুরক্ষা, সার্ভিল্যান্স এবং প্রযুক্তির ব্যবহার সম্পর্কে বাস্তব ধারণা পেয়েছেন।’
তিনি আরো বলেন, ‘পুঁজিবাজারের সঙ্গে সম্পৃক্ত বিভিন্ন বিষয় সম্পর্কে যত বেশি জানা ও শেখা যাবে, তত বেশি দক্ষতা অর্জন সম্ভব হবে। এ ধরনের উদ্যোগ দেশের পুঁজিবাজারের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠতে পারে।’
সিএসইর জেনারেল ম্যানেজার ও হেড অব রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশন মোহাম্মদ মুর্তুজা আলম বলেন, ‘আজকের শিক্ষার্থীরাই ভবিষ্যতের বিনিয়োগকারী ও পুঁজিবাজারের কর্ণধার। তাই শিক্ষাজীবন থেকেই পুঁজিবাজারের কার্যক্রম সম্পর্কে জ্ঞান অর্জন, গবেষণা ও প্রায়োগিক অভিজ্ঞতা নেয়া প্রয়োজন। বিনিয়োগের পাশাপাশি উদ্যোক্তা, কনসালট্যান্ট, প্রশিক্ষক ও পরিকল্পনাকারী হিসেবেও পুঁজিবাজারে কাজ করার সুযোগ রয়েছে।’










