বেক্সিমকো লিমিটেডের গ্রিন সুকুক আল ইসতিসনার ইউনিট ১৯-২০ জুন স্পট মার্কেটে লেনদেন হবে। ২৩ জুন রেকর্ড ডেটের কারণে সুকুকটির লেনদেন বন্ধ থাকবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। 

সম্প্রতি বেক্সিমকো গ্রিন সুকুক আল ইসতিসনার ট্রাস্টি ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) তৃতীয় বছরের প্রথমার্ধে (২৩ ডিসেম্বর ২০২৩ থেকে ২২ জুন ২০২৪) বিনিয়োগকারীদের জন্য ৪ দশমিক ৫৫ শতাংশ হারে রিটার্নের সুপারিশ করেছে। এজন্য যোগ্য সুকুকধারী নির্ধারণে রেকর্ড ডেট ধরা হয়েছে ২৩ জুন। 

এর আগে দ্বিতীয় বছরের দ্বিতীয়ার্ধে (২৩ জুন ২০২৩ থেকে ২২ ডিসেম্বর ২০২৩) বিনিয়োগকারীদের জন্য ৫ দশমিক ৫৫ শতাংশ হারে রিটার্নের সুপারিশ করা হয়েছিল। তার আগে দ্বিতীয় বছরের প্রথমার্ধে বিনিয়োগকারীদের জন্য ৫ দশমিক ৫০ শতাংশ হারে রিটর্নের সুপারিশ করেছিল করপোরেট বন্ডটির ট্রাস্টি। সুকুকটির অভিহিত মূল্য ১০০ টাকার ওপর রিটার্ন নির্ধারণ করা হয়। 

নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৭৭৯তম সভায় বেক্সিমকো লিমিটেডের সুকুকটি অনুমোদন করা হয়।