ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম (এমএসজে) বিভাগ আয়োজিত ‘ইউআইইউ মিডিয়া ফেস্ট ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. মো. আবুল কাশেম মিয়া। বিশেষ অতিথি ছিলেন স্কুল অব হিউম্যানিটিস অ্যান্ড সোস্যাল সায়েন্সেস-এর ডিন প্রফেসর ড. হামিদুল হক, অর্থনীতি বিভাগের প্রধান প্রফেসর ড. মোহাম্মদ ওমর ফারুক ও রেজিস্টার ডা. মো. জুলফিকার রহমান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এমএসজে বিভাগের প্রধান ড. শেখ শফিউল ইসলাম।

মিডিয়া ফেস্টে ফটোগ্রাফি এক্সিবিশন, কন্টেন্ট প্রজেকশন, মিডিয়া কুইজ, ডকুমেন্টারি স্ক্রিনিং ও স্টার টক-এর আয়োজন করা হয়। অনুষ্ঠানের বিভিন্ন সেশন পরিচালনা করেন সহকারী অধ্যাপক ড. মারিও হিরস্টেইন, প্রভাষক মিসেস কাজী কামরুন নাহার তানিয়া, মিসেস সুমিয়া জাহিদ ও মিসেস উম্মে আম্মারা।

অনুষ্ঠানে শিক্ষার্থী ও অংশগ্রহণকারীদের অনুপ্রেরণা জুগিয়েছেন অভিনেত্রী মেহজাবিন চৌধুরী, কন্টেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার, নিউজ২৪ বার্তা প্রধান শরিফুল ইসলাম খান, চলচ্চিত্র পরিচালক মাকসুদ হোসেন ও শঙ্খ দাশগুপ্ত, অক্সফ্যাম বাংলাদেশের প্রধান মো. শরিফুল ইসলাম।

ইউআইইউ’র বিভিন্ন ক্লাব ও এমএসজে বিভাগের শিক্ষার্থীরা অনুষ্ঠানে নানা ধরনের পারফর্মেন্স প্রদর্শন করেন। এতে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, মিডিয়া বিশেষজ্ঞ, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।- বিজ্ঞপ্তি