চট্টগ্রামের নারীদের জন্য এক ভিন্নধর্মী বিকালের আয়োজন করেছে গ্যালারিয়া – ইয়োর সেকেন্ড হোম। সম্প্রতি গ্যালারিয়ার ১৭তম তলায় অবস্থিত অ্যাটমস্ফিয়ার – দ্য মিউজিক ক্যাফেতে অনুষ্ঠিত হয় আভিজাত্যপূর্ণ নারীসম্মেলন ‘সোয়ারে দে ফেম’ শীর্ষক আভিজাত্যপূর্ণ নারী সম্মেলনটি অনুষ্ঠিত হয়।
এ সময় আয়োজনে চট্টগ্রামের বিভিন্ন ক্ষেত্রের অনুপ্রেরণাদায়ী ও পেশাজীবী নারীরা অংশ নেন। বিকালের পরিমিত পরিবেশে অতিথিদের প্রাণবন্ত উপস্থিতিতে পুরো অনুষ্ঠানস্থল মুখরিত হয়ে ওঠে।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল চট্টগ্রামে প্রথমবারের মতো শুধুমাত্র নারীদের জন্য সাঁতার শেখার কোর্সের উদ্বোধন, যা গ্যালারিয়ার অ্যাকোয়া সুইমিং পুলে অনুষ্ঠিত হয়। নারীদের সুস্বাস্থ্য, আত্মবিশ্বাস ও মানসিক প্রশান্তির কথা বিবেচনা করে গ্যালারিয়া কর্তৃপক্ষ এটি শুরু করেছে।
‘সোয়ারে দে ফেম’ আয়োজনের মূল উদ্দেশ্য ছিল নগরীর নারীদের জন্য একটি অনুপ্রেরণামূলক ও প্রশান্তিময় পরিসর তৈরি করা, যেখানে তারা নিজেদের সত্তাকে নতুনভাবে আবিষ্কার করতে পারবেন, একে অপরের সঙ্গে সংযোগ গড়ে তুলবেন এবং ব্যস্ত জীবনের বাইরে কিছু সময় উপভোগ করতে পারবেন।
প্রসঙ্গত, গ্যালারিয়া — ইয়োর সেকেন্ড হোম সব সময় সবার জন্য ভিন্নধর্মী অভিজ্ঞতা তৈরিতে কাজ করে যাচ্ছে। এ আয়োজন তারই ধারাবাহিকতা, যা প্রমাণ করে যে গ্যালারিয়া কেবল একটি স্থাপনা নয়। বরং এটি নগরীর সংস্কৃতি, সৌন্দর্য ও কমিউনিটির মিলনস্থল হয়ে উঠছে।
—বিজ্ঞপ্তি










