সিটি ব্যাংক পিএলসির ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৩ হিসাব বছরের জন্য ১৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ প্রদানের প্রস্তাব শেয়ারহোল্ডাররা অনুমোদন করেছেন। গতকাল ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত ব্যাংকটির ৪১তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডাররা এ প্রস্তাব অনুমোদন করেন। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আজিজ আল কায়সার। এ সময় ব্যাংকের ভাইস চেয়ারম্যান হোসেন খালেদ, পরিচালক রুবেল আজিজ, হোসেন মেহমুদ, সৈয়দা শায়রীন আজিজ, সাভেরা এইচ মাহমুদ, রেবেকা ব্রোসন্যান, স্বতন্ত্র পরিচালক সেলিম মাহমুদ ও মতিউল ইসলাম নওশাদ, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন, কোম্পানি সেক্রেটারি মো. কাফি খান, পদস্থ কর্মকর্তা ও বিপুলসংখ্যক শেয়ারহোল্ডার যুক্ত ছিলেন। —বিজ্ঞপ্তি