আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) এর প্রতিষ্ঠাতা ও সাবেক চেয়ারম্যান, বিশিষ্ট শিক্ষানুরাগী ডা. আনোয়ারুল আবেদীনের ১৩তম মৃত্যুবার্ষিকী আগামীকাল শুক্রবার। এ উপলক্ষে এআইইউবি ক্যাম্পাসে কোরআনখানি, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

ডা. আনোয়ারুল আবেদীন বাংলাদেশের উচ্চশিক্ষা ক্ষেত্রে এক অনন্য ব্যক্তিত্ব ছিলেন। তিনি তার প্রজ্ঞা, নিষ্ঠা ও অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এআইইউবি প্রতিষ্ঠা করেন। তার হাত ধরেই বিশ্ববিদ্যালয়টির যাত্রা শুরু হয় এবং তিন দশকের পথচলায় এটি শিক্ষা ও প্রাতিষ্ঠানিক অগ্রগতির ধারায় এগিয়ে চলেছে।

এআইইউবি কর্তৃপক্ষ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় সব শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের দোয়া করার অনুরোধ জানিয়েছে।

—বিজ্ঞপ্তি