সম্প্রতি রাজধানীর কারওয়ান বাজার সিএ ভবনের আইসিএবি অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে আইসিএবি প্রেসিডেন্ট এনকেএ মবিন এফসিএ এ মোড়ক উন্মোচন করেন। ‘লিগ্যাসি ইন মোশন’ প্রতিপাদ্যের মাধ্যমে এ স্মারক প্রকাশনায় আইসিএবির প্রতিষ্ঠা, যাত্রা, অর্জন ও অবদানের সুদীর্ঘ ঐতিহ্য এবং বাংলাদেশে হিসাব পেশার বিকাশকাল তুলে ধরা হয়েছে। একই সঙ্গে এ অর্জন ও ঐতিহ্যের রূপকার এবং রূপান্তরমূলক উদ্যোগের ওপর আলোকপাত করা হয়েছে, যা ভবিষ্যৎ প্রজন্মকে পথ দেখাবে।

অনুষ্ঠানে আইসিএবি প্রেসিডেন্ট এনকেএ মবিন এফসিএ বলেন, ‘এই কফি টেবল বুক আইসিএবি’-এর গৌরবময় ঐতিহ্য, পেশাগত উৎকর্ষ এবং জনস্বার্থ রক্ষায় অবিচল অঙ্গীকারের প্রতিফলন। এটি আমাদের ইনস্টিটিউটের যাত্রাপথের গুরুত্বপূর্ণ মাইলফলকগুলোকে ধারণ করেছে, যা ভবিষ্যৎ প্রজন্মের চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের সততা, দক্ষতা ও নেতৃত্বের সর্বোচ্চ মান বজায় রাখতে অনুপ্রাণিত করবে।’

মোড়ক উন্মোচনের সময় অনুষ্ঠানে আইসিএবির সাবেক প্রেসিডেন্টদের পাশাপাশি বর্তমান ভাইস প্রেসিডেন্টরা, কাউন্সিল সদস্য এবং সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আইসিএবির কাউন্সিল সদস্য ও এডিটোরিয়াল বোর্ডের চেয়ারম্যান আলা উদ্দিন এফসিএ হিসাব পেশা এবং জাতীয় অর্থনীতির উন্নয়নে আইসিএবির গুরুত্বপূর্ণ অবদানের ওপর আলোকপাত করেন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন আইসিএবির মেম্বারস অ্যাফেয়ার্স কমিটির আহ্বায়ক ও কাউন্সিল সদস্য মোহাম্মদ মঈন উদ্দিন রিয়াদ এফসিএ। অন্যদের মধ্যে আইসিএবির সাবেক প্রেসিডেন্ট পারভীন মাহমুদ এফসিএ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে আইসিএবির চলমান রূপান্তরের অংশ হিসেবে আরো কিছু ডিজিটাল কার্যক্রমের ‍উদ্বোধন করা হয়। এগুলো হলো আইসিএবি ইনফ্রাস্ট্রাকচার মডার্নাইজেশন, সিএ কানেক্ট মোবাইল অ্যাপ, প্রফেশনাল ক্লিয়ারেন্স অটোমেশন ক্লিয়ার পাথ, ডকুমেন্ট ভেরিফিকেশন সিস্টেম (ডিভিএস) আপগ্রেড, স্টুডেন্ট রেজিস্ট্রেশন অটোমেশন স্মার্ট এনরোল, প্রফেশনাল এক্সপেরিয়েন্স রেকর্ড পোর্টাল এক্সপেরিয়েন্স হাব এবং অটোমেটেড কন্টিনিউয়িং প্রফেশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম সিপিডি ৩৬০।