ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি (আইএসইউ) ও মেটাহিড লিমিটেডের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। রোববার (২১ সেপ্টেম্বর) বিকালে রাজধানীর মহাখালী ক্যাম্পাসে এ অনুষ্ঠান আয়োজিত হয়।
আইএসইউর কোষাধ্যক্ষ প্রফেসর এইচ.টি.এম. কাদের নেওয়াজ ও মেটাহিড লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা আরিফ হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় আইএসইউর উপাচার্য প্রফেসর ড. আব্দুল আউয়াল খান ও মেটাহিড লিমিটেডের চেয়ারম্যান রূপম রাজ্জাক উপস্থিত ছিলেন।
চুক্তির মাধ্যমে আইএসইউর শিক্ষার্থীরা মেটাহিড লিমিটেডের সহযোগিতায় প্রশিক্ষণ ও গবেষণা সুবিধা পাবেন। বিশেষ করে সাইবার নিরাপত্তা ও আধুনিক প্রযুক্তি বিষয়ে শিক্ষার্থীরা প্রশিক্ষণ, গবেষণা এবং ব্যবহারিক অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন। এতে তারা আন্তর্জাতিক চাকরির বাজারে প্রতিযোগিতায় এগিয়ে থাকতে পারবেন। পাশাপাশি এ উদ্যোগ শিক্ষার্থীদের উন্নত প্রযুক্তিগত ক্ষেত্রে নতুন জ্ঞান সৃষ্টি ও উদ্ভাবনে উৎসাহিত করবে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আইএসইউর প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক মো. আবুল কাশেম, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চেয়ারপারসন অধ্যাপক ড. মো. হাকিকুর রহমান, একই বিভাগের শিক্ষক সৈয়দ মোস্তাফিজুর রহমান চৌধুরী, রেজিস্ট্রার মো. ফাইজুল্লাহ কৌশিক ও ভর্তি পরিচালক গিয়াস উদ্দিন। মেটাহিড লিমিটেডের পক্ষ থেকে ছিলেন চিফ অপারেটিং অফিসার রুহুল রাব্বি ও সহযোগী প্রকৌশলী মাতুল ইমাদ। দুই প্রতিষ্ঠানের অন্যান্য আরো ঊর্ধ্বতন কর্মকর্তারাও অনুষ্ঠানে অংশ নেন।
—বিজ্ঞপ্তি










